জেলার খবর

বাগানে মিললো নবজাতকের মরদেহ

নবজাতক
নবজাতক

ফরিদপুরে একটি বাগান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শহরের আলালপুর এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক ভ্যানচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই বাগানে যান। এ সময় সেখানে একটি কালো ব্যাগ দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানান। ব্যাগটি থেকে নবজাতকের একটি পা বের হয়ে ছিল। এরপর সকাল ১১টার দিকে সেখানে উপস্থিত জনতা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ব্যাগটি খুলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি থানায় এনে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত নবজাতকের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন জানানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করতে সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ