জেলার খবর

ইন্দুরকানীতে গাঁজাসহ আটক ২

গ্রেফতার
গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুই কেজি গাঁজাসহ রাব্বি হাওলাদার (২৫) ও শহিদুল সরদার নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার টগড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাব্বি হাওলাদার উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মো. মাহামুদ হাওলাদারের ছেলে। আর শহিদুল সরদার সেউতিবাড়ীয়া গ্রামের মো. ছালাম সরদারের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের নেতৃত্বে সংগীয় অফিসারসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আটক দেখিয়ে ওই দিন আদালতে প্রেরন করা হয়েছে।

ওসি এনামুল হক জানান, দুই কেজি গাঁজাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ