জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

নওগাঁয় ট্রাকচাপায় ৫ শিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নওগাঁর সদর উপজেলার বাবলাতলী এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষক নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী শিক্ষক।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে সদর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, নিহত পাঁচজনের সবাই শিক্ষক ছিলেন। তাদের মধ্যে চারজন পুরুষ শিক্ষক ও একজন নারী শিক্ষক।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজি অটোরিকশাযোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে আসছিলেন শিক্ষকরা। অপরদিকে নওগাঁ থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাওয়ার সময় রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ