জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

সংশ্লিষ্ট খবর:

  • রাত পেরোলেই গৌরবের দিন

  • ন্যায্যমূল্য পেতে কৃষকের সহায়ক হবে পদ্মা সেতু

মোংলার অর্থনীতিতে ‘মহাপরিকল্পনা’

পদ্মা সেতু
পদ্মা সেতু

পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দরের অর্থনৈতিক কর্মকাণ্ডে জোয়ার আসার স্বপ্নে বিভোর স্থানীয়রা। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলছেন, তারা ইতিমধ্যে একটি ‘মাস্টার প্ল্যান’ তৈরি করেছেন।

শনিবার (২৫ জুন) সকালে সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ভোরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বহুল প্রত্যাশিত এই মেগাস্ট্রাকচার।

সেতুটি হয়ে গেলে মোংলা বন্দরে যেন চাপ না পড়ে সে জন্য ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে মোহাম্মদ মুসা বলেন, ‘আমরা মোংলা বন্দরের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করছি, যার কাজ প্রায় শেষের দিকে। গেল অর্থবছর মোংলায় ৯৭০টি জাহাজ এসেছে। এই মুহূর্তে আমাদের ১ হাজার ৫০০ জাহাজ হ্যান্ডলিংয়ের সক্ষমতা আছে। ২০২৫ সাল নাগাদ সেটি দ্বিগুণ করার কাজ চলছে। কার্গো-কনটেইনার হ্যান্ডলিং সহজ, দ্রুত ও জটমুক্ত করতে বিভিন্ন ধরনের ৭৫টি যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বন্দর এখন গিয়ারলেস কনটেইনার জাহাজ হ্যান্ডলিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আরও দুটি নতুন জেটি তৈরি হচ্ছে।’

তিনি জানান, মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৬ হাজার কোটি টাকার একটি আপগ্রেডেশন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী বছর এর কাজ শুরু হবে। ড্রেজিং, সহকারী জলযান ক্রয়, বর্জ্য ব্যবস্থাপনাসহ ছয়টি প্রকল্পের কাজ চলছে। বড় জাহাজ আসার জন্য খনন চলছে। আগামী বছরের জুনের মধ্যে এই কাজ শেষ হবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ