ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৪ জুন) দুপুর তিনটার দিকে সদর উপজেলার নির্মিত পুকুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু মেহেদী হাসান, শহরতলীর হামদহ মোল্লা পাড়ার আলী হোসেনের ছেলে ও আদর্শপাড়া কচাতলা মোড় নূরানি মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয় লোকজন জানান, দুপুর ৩টার দিকে সহপাঠীদের সাথে পুকুরে নেমে গোসল করতে থাকে। এসময় সকলে অজান্তে মেহেদী হাসান পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। সেসময় তাকে খোজাখুজি শুরু হয়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক এসে তাকে মৃত্যু ঘোষণা করেন।
সদর থানার ওসি মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: