জেলার খবর

গরম পানিতে ঝলসে গেছে দুই মাদ্রাসা ছাত্র

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

গাজীপুরে দুই মাদ্রাসা ছাত্র গরম পানিতে ঝলসে গেছে। অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজীপুর কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদ্রাসায়। এ সময় আরও চারজনকে মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার শ্রীফলতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন-উপজেলার সৈয়দপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (১৫) ও একই উপজেলার শ্রীফলতলী এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবরার হাসান জিসান (৯)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত এগারোটার দিকে জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্রকে গরম পানি দিয়ে ঝলসে দেয় মাদ্রাসার শিক্ষকরা। এ সময় আরও চারজনকে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে।

পরে আহত ছাত্রদের স্বজনরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সামনে আহত ছাত্রদের হাজির করেনি মাদ্রাসার কর্তৃপক্ষ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্বজনদের বুঝিয়ে পরিবেশ শান্ত করেন। পুলিশ মাদ্রাসার ভেতরে গিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেন। কথা বলা শেষে মাদ্রাসার বাইরে এসে ওই ছাত্রদের স্বজনদের থানায় অভিযোগ দিতে বলেন।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ