জেলার খবর

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ঝিনাইদহে আটক ১২

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে নারীসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার মাটিলা সীমান্তবর্তী লেবুতলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একদল লোক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র মাটিলা বিওপি’র একটি টহল দল অভিযান চালিয়ে লেবুতরা গ্রামের মাঠে জিরো লাইন থেকে ৩’শ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাদের আটক করে।

তিনি জানান, তারা নিজেদের বাড়ি ঢাকা, পিরোজপুর, ঠাকুরগাঁও, যশোর ও মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে বলে দাবি করেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর খানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ‘জিজ্ঞাসাবাদকালে তারা ভারতে বেড়াতে গিয়েছিলেন বলেন জানান।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ