জেলার খবর

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

নোয়াখালীতে গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের ৪ সদস্য
নোয়াখালীতে গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের ৪ সদস্য

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা, ২টি ছোরা, ১টি ধামা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম নাজিরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মো. শামীম (১৮) ও জোবায়ের হোসেন বিপ্লব (২০), একই গ্রামের আলী আহম্মদের ছেলে আলী হোসেন রিংকু (২৮), আলীপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মো.আসিফ (১৮)।

শনিবার (২৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

এর আগে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডরে বায়তুল নূর গ্লোব ফ্যাক্টরি জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানায়, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে নোয়াখালী চিফ জডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে সোপর্দ করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ