নড়াইলের কালিয়ায় বালুবোঝাই ট্রলির চাপায় আসিফ মিনা (১৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মোল্যাবাড়ী এলাকার খড়রিয়া-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে। সে উপজেলার খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় লোকজন জানান, আসিফ সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। মোল্যাবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলি তাকে চাপা দিলে মারাত্মক আহত হয়।গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে মারা যায় আসিফ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রলিটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: