জেলার খবর

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তৃপ্তি ধর ও মনোয়ারা বেগম নামের দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া ও কোতোয়ালি থানার পুরাতন ফিশারিঘাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পুরাতন ফিশারিঘাট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৃপ্তি ধর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ ও চালক মো. আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তৃপ্তি ধর, কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বড়শালঘর ইউনিয়নের বাসিন্দা।

এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় এস আলম পরিবহনের একটি বাসের ধাক্কায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মনোয়ারা বেগম চুনতি হাজির পাড়া এলাকার জাসিম উদ্দিনের স্ত্রী।

দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান বলেন, রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী এস আলম পরিবহনের একটি বাস মনোয়ারা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বাসটি জব্দ করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ