জেলার খবর

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা মোটরসাইকেলের যাত্রী ছিলেন।

শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনজন একটি মোটরসাইকেলে করে দৌলতদিয়া থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলকেধাক্কা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত গণমাধ্যমকে করে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক স্থানে একটি পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয় ও একজন আহত হয়। তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর ঘাতক ট্রাককে আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ