জেলার খবর

খুলশীতে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের খুলশীতে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার(২৬ জুন) বিকেল ৪টার দিকে খুলশী রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল আনুমানিক সাড়ে ৩টায় ঝাউতলা রেলক্রসিংয়ে বটতলা অভিমুখী একটি ট্রেনের ছাদ থেকে ২২-২৩ বছরের এক যুবক নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আঘাত হয়। তার হাত-পা ভেঙে গিয়েছিল। খুলশী থানার একটি টহল টিম রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ওসি আরও বলেন, যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ