জেলার খবর

সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা

 ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ছাত্রের স্ট্যাম্পের আঘাতে উৎপল কুমার সরকার (৩৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্র পলাতক।

সোমবার (২৭ জুন) সকালে গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী। এর আগে ভোর সোয়া ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই শিক্ষক।

নিহত শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযুক্ত একই বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে ওই স্কুলমাঠে শিক্ষককে স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করে ওই শিক্ষার্থী। পরে আহত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মৃত্যু হয় শিক্ষক উৎপল কুমারের।

নিহতের স্বজনরা জানান, তারা জানতে পেরেছেন মেয়েদের ইভটিজিংসহ নানা উচ্ছৃঙ্খলার কারণে শাসন করায় ওই ছাত্র উৎপল কুমারকে হত্যা করেছে। স্বজনরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এর উপযুক্ত বিচার চান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) এমদাদুল হক বলেন, নিহত শিক্ষক প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি থাকায় নিয়মকানুন মানাতে সব শিক্ষার্থীকে শাসন করতেন। তিনি ওই ছাত্রকেও শাসন করায় এ ঘটনা ঘটায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত কিশোরসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছেন বলে জানান।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ