দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিলেট অঞ্চলে ধীর গতিতে পানি নামছে। আর হবিগঞ্জে এখনো পানিবন্দী ৬ লাখ মানুষ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশ টিভির প্রতিনিধিরা জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট বাড়ছে।
সুনামগঞ্জ শহর থেকে পানি নেমে গেলেও, আধপাকা সড়কের বেহাল দশা দেখা গেছে। নেত্রকোনার ১০ উপজেলায় বন্যার পানি কমেছে।
জকিগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
এছাড়া বন্যাকবলিত আরেক জেলা শেরপুরের বন্যার পানি কিছুটা নামলেও বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র।
এবার দেশের ১৮ জেলার ৬৮ উপজেলার ৩৯৮টি ইউনিয়ন প্লাবিত হয় বন্যার পানিতে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: