জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ট্রেনের দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নূর হোসেনের পরিচয়পত্র
নূর হোসেনের পরিচয়পত্র

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় ট্রেনে কাটা পড়ে সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণির ছাত্র নূর হোসেনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) বেলা সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের সহপাঠীরা জানান, সকাল সাড়ে নয়টার ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা ট্রেনে পাগলা স্টেশন থেকে ওঠে নূর হোসেন। ট্রেনটি ইসদাইর এলাকায় গেলে দরজার সামনে থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

রেল পুলিশের নারায়ণগঞ্জের উপপরিদর্শক মোকলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ