জেলার খবর

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার সোহাগ মোল্লা (৩৫) নিহত হয়েছেন। নিহত সোহাগ গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে।

মঙ্গলবার (২৮ জুন) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপালগঞ্জের পাটগাতি থেকে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। মারাত্মক আহত হয় বাস ড্রাইভার। তাকে সাথে সাথে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ