কক্সবাজার সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্ট এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্টে মরদেহটি ভেসে এসেছে। দুই দিন আগে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের বিভিন্ন অংশ মাছ বা সামুদ্রিক প্রাণী খেয়েছে বলে মনে হচ্ছে। এতে কিছু ক্ষত চিহ্ন দেখা গেছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: