জেলার খবর

কিশোরগঞ্জে তিন নাইজেরিয়ান নাগরিক আটক

আটক নাইজেরিয়ান নাগরিক
আটক নাইজেরিয়ান নাগরিক

র‌্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি ও ইউএস ডলারসহ তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে । বুধবার (২৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের নাটালের মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ড্যানি জোসেফ সিমন (৪০), ক্যান্তি অনগ্রো অবি (৬০) ও হ্যানরি ওগহেনওভো ইসিরি (৬১)।

র‌্যাব-১৪ সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তিনজন নাইজেরিয়ান নাগরিক সিলেট সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা প্রাইভেটকার ভাড়া করে ঢাকা উদ্দেশে রওনা হয়েছে। সেই তথ্যর ভিত্তিতে ভৈরব পৌর শহরের নাটল মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদকালে তারা নিজেদের নাইজেরিয়ান নাগরিক বলে দাবি করে এবং তাদের কাছে থাকা পাসপোর্ট দেখান।

তাদের কাছে থাকা পাসপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, তাদের ভারতে প্রবেশের ভিসা রয়েছে কিন্তু বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র নেই। এ সময় তাদের কাছ থেকে চারটি নাইজেরিয়ান পাসপোর্ট, ২ হাজার ৭২০ ইউএস ডলার, ২ লাখ ৬৯ হাজার ৯০০ ভারতীয় রুপি, ৩৫০ নাইজেরিয়ান নাইরা, ৮ হাজার বাংলাদেশি টাকা ও ১১টি মোবাইল ফোন সিমকার্ডসহ জব্দ করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ পথে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল পরিমাণ ডলার, রুপি, নাইরা ও টাকাসহ বাংলাদেশে প্রবেশ করে দেশের প্রচলিত আইন লঙ্ঘন করেছেন। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ