জেলার খবর

রংপুরের তিন ইউপির ভোট স্থগিত

 ফাইল ছবি
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের(ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। ইউনিয়ন পরিষদগুলো হলো:-রায়পুর, রামনাথপুর ও পীরগঞ্জ।

মঙ্গলবার (২৮ জুন) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশের এ তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, হাইকোর্টেও ২৯ মে ২০২২ তারিখের রায়ের নির্দেশনা প্রতিপালন এবং পরবর্তী আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে এ তিন ইউপির ভোটগ্রহণ নির্বাচন কমিশন স্থগিত করার সিদ্ধান্ত দিয়েছে। আগামী ২৭ জুলাই এ তিন ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইসি জানায়, রংপুরের তিন ইউপির ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে। কমিশনের সিদ্ধান্তের চিঠি রংপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং পীরগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ