জেলার খবর

নিখোঁজের তিনদিন পর ডোবায় মিললো কিশোরীর লাশ

 ফাইল ছবি
ফাইল ছবি

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মিম আক্তার (১৩) নামে এক কিশোরীর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার(২৯ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিম আক্তার গলাচিপার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুহরী গ্রামের মো. হুমায়ুন শিকদারের মেয়ে এবং সিকি সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার জানায়, রোববার সকালে মিম নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে নিজ বাড়ির পাশে ডোবার পানিতে মিমকে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমআর সওকাত আনোয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পানিতে ডুবে মারা যাওয়ারও কোনো লক্ষণ নেই। কারণ সে সাঁতার জানে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ