রাজবাড়ীর কালুখালীতে ফয়েজুর রহমান (৫০) নামের এক ইউপি সদস্যকে (মেম্বার) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাওরাইল ইউনিয়নের কুম্বুলমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের গুলিতে মারা যাওয়া ফয়েজুর রহমান, পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। ফয়েজুর পাট্টা ইউনিয়নের বিলমণ্ডপ গ্রামে আবদুল হামিদ বিশ্বাসের ছেলে। তার দুটি সন্তান রয়েছে।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন কুমার সাহা জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: