জেলার খবর

প্রাচীন মূর্তিসহ আটক ভারতফেরত বাসযাত্রী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা থেকে প্রাচীন মূর্তিসহ জসিম উদ্দিন (৫৫) নামে এক বাসযাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে শত বছরের পুরোনো মূল্যবান ৩টি সিংহের মূর্তি, কারুকাজ করা ১টি কলস ও বিভিন্ন ধরনের পুরাকীর্তিসহ দুটি ভিডিও ক্যামেরাও উদ্ধার করা হয়।

আটক জসিম উদ্দিনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশনে। তিনি ওই প্রাচীন মূর্তি নিয়ে কলকাতা থেকে ঢাকায় ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ জুন) রাত দেড়টায় ভারতের কলকাতা থেকে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাস থেকে এসব মালামাল উদ্ধার করে পদ্মা সেতু দক্ষিণ থানার টহলরত পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, জসিম উদ্দিনের পাসপোর্ট ও ভিসায় ঠিকানা রয়েছে ভোলার চরফ্যাশন। অবৈধভাবে প্রাচীন স্থাপত্য ও মূর্তি পাচারের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে। বিষয়টির তদন্তকাজ শুরু করেছে পুলিশ।

শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের একটি বাসে অভিযান চালানো হয়। বাসের যাত্রী জসিম উদ্দিনের কাছ থেকে শত বছরের পুরোনো অনেক মূল্যবান তিনটি সিংহের মূর্তি, কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও দুটি ভিডিও ক্যামেরা উদ্ধার করা হয়। এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহনের অভিযোগে জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, অবৈধভাবে আনা এসব পণ্যের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি জসিম। মূর্তিগুলো কষ্টিপাথরের হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অধিকতর পরীক্ষা শেষেই মূর্তিগুলো সম্পর্কে পরিষ্কারভাবে জানা যাবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ