জেলার খবর

শিক্ষক উৎপল হত্যা: ৫ দফা দাবিতে আজও উত্তাল সাভার

সাভার উপজেলা চত্বরে  শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন
সাভার উপজেলা চত্বরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার খুনের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবিতে আজও উত্তাল সাভার।

বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে সাভার উপজেলা চত্বরে প্রায় ৬ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়। এ সময় তারা জিতুর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

৫ দফা দাবির মধ্যে রয়েছে- শিক্ষকদের নিরাপত্তায় সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, আশরাফুল আহসান জিতুর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, নিহতের পরিবারকে সর্বোচ্চ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, জিতুর সহযোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং স্থানীয় ও ভাড়াটিয়া শিক্ষার্থীদের ভেদাভেদ নির্মূল করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (ফোকা) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জীতু বলেন, আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে করে ভবিষ্যতে কোনো শিক্ষার্থী শিক্ষকদের অবমাননা করতেও সাহস না পায়। এমন শাস্তি নিশ্চিত করা হোক, যেন শাস্তি দেখে পরিবার সন্তানদের স্পর্ধা না দিয়ে চরিত্র গঠনে সহায়ক হন। এখন মানববন্ধন করা হলো। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বারকলিপি প্রদানসহ সকল শিক্ষক কালো ব্যাচ ধারণ করবেন।

হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, আমরা চাই কিশোর গ্যাং নির্মূল হোক। জিতু পরিকল্পনা করে শিক্ষক উৎপলকে হত্যা করেছে। সে তার নেটওয়ার্ক গড়ে তুলেছে। যেখান থেকে জিতুকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে আমাদের প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ছিল। তার কাছেই সে আশ্রয় নেয়। সুতরাং জিতু যে নেটওয়ার্ক গড়ে তুলেছে তা স্পষ্ট। আমরা চাই পুরো ঘটনা স্পষ্ট করা হোক।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ