জেলার খবর

মুনজীর মাস্টার হত্যা: ২ আসামির যাবজ্জীবন

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার খানজাহান আলী থানা এলাকায় মুনজীর আহমেদ ওরফে মুনজীর মাস্টার হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া হত্যাকাণ্ডের বিস্ফোরক অংশে ওই আসামিদের ৭ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ১৭ বছর পর এ রায় ঘোষণা হল।

সাজাপ্রাপ্তরা হলেন- খানজাহান আলী থানাধীন গিলাতলা ১নং কলোনির সরোয়ার হোসেন ওরফে সানোয়ারের ছেলে আনুয়ার হোসেন ও একই এলাকার মো. গোলাম জিলানি মল্লিকের ছেলে মো. আশ্রাফ আলী। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। নিহত মুনজীর মাস্টার মাত্তমডাঙ্গা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

জানা গেছে, ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে মুনজীর মাস্টার মাত্তমডাঙ্গা যুব সংঘের ভিতরে অন্যান্য সদস্যদের সাথে কথা বলছিলেন। এসময় প্রধান ফটক দিয়ে কয়েকজন সন্ত্রাসী যুব সংঘের ভিতরে ঢুকে তাকে লক্ষ্য করে একের পর এক বোমা নিক্ষেপ করে। এর মধ্যে দু’টি বোমা মুনজীর মাস্টারের হাতে পিঠে লাগে। মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় খানজাহান আলী থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ