গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ঢাকা-রাজশাহী রেল রুটের সালনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে ফাড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঢাকা- রাজশাহী রেল রোটের সালনা এলাকায় রেল রুটের পাশে ওই ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পিবিআই ও সিআইডি বিশেষ টিম আলামত সংগ্রহ করেছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: