জেলার খবর

পরীক্ষার উত্তরপত্রে এবার লেখা ‘মাসুদ ভালো হয়ে যাও’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উত্তরপত্রের ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উত্তরপত্রের ছবি

কক্সবাজার সিটি কলেজে বুধবার (২৯ জুন) যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর এই পরীক্ষার উত্তরপত্রে মিসকাত চৌধুরী নামের এক শিক্ষার্থীর লেখা নিয়ে হাস্যরসের পাশাপাশি সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উত্তরপত্রের ছবিতে দেখা গেছে, পরীক্ষার খাতায় শিক্ষার্থীর নাম মিসকাত চৌধুরী। তার রোল নম্বর ৯৮০। উত্তরপত্রে কক্সবাজার সিটি কলেজের নাম, লোগো, এমনকি সিটি কলেজের সিলও রয়েছে।

উত্তরপত্রে প্রথম পাতায় ১নং প্রশ্নের উত্তরে লেখা হয়েছে, আজকে আমার মন ভালো নেই। এরপর ২নং প্রশ্নের উত্তরে লেখা হয়েছে, কাদেরের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কয়েকটি আলোচিত কথা) তিনটি সূত্র লেখা হলো:

১/ জ্বালা অন্তরে জ্বালা।

২/ আমরা করোনার চেয়ে শক্তিশালী।

৩/ কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে,ব্যানারে লিখো নাম মুছে যাবে!

পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে।

৩নং প্রশ্নের উত্তর বলে তিনি লিখেছেন, মাসুদ ভালো হয়ে যাও।

এ ব্যাপারে কলেজে অধ্যক্ষ ক্যথিং অং বলেন, ছবি ফাঁস হওয়ার পর আমি বিষয়টি তদন্ত শুরু করি। তদন্তে জানা গেছে, ওই নামের কোনো শিক্ষার্থী আমাদের কলেজের দ্বাদশ শ্রেণিতে নেই। খাতায় শিক্ষকের যে দস্তখত রয়েছে তাও আমাদের কলেজের কোনো শিক্ষকের নয়। আর ওই দিন যুক্তিবিদ্যার পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।

তিনি বলেন, কেউ দুষ্টুমি করে এমন কাণ্ড ঘটিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৪ জনু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থীর পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখা একটি উত্তরপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।পাশেই আবার লাল কালিতে শূন্য নম্বর দিয়ে ‘বাতিল’ লেখা।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ