শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শাজাহান মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার জানকিখিলা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়া শাজাহান মিয়া ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, দুপুরের দিকে শাজাহান মিয়া বাড়ির পাশে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। ওই সময় বিদ্যুতের ছেড়া তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শাজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: