জেলার খবর

কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে খোয়া গেলো পুলিশের দুটি অস্ত্র

 ট্রলারের ধাক্কায় টহলরত পুলিশের নৌকা ডুবে যায়
ট্রলারের ধাক্কায় টহলরত পুলিশের নৌকা ডুবে যায়

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রলারের ধাক্কায় টহলরত পুলিশের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যরা সাঁতারে তীরে উঠলেও খোয়া গেছে তাদের ব্যবহৃত শর্টগান ও চাইনিজ রাইফেল।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার চেঙ্গেরখাল নদীতে এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করা যায়নি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, কোম্পানীগঞ্জে প্রতিদিনই নৌকাযোগে পুলিশের নিয়মিত টহল চলে। আজও টহল চলাকালে একটি ট্রলার ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্যদের বহনকারী নৌকা ডুবে যায়। এ ঘটনার পর তিন পুলিশ সদস্য সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তাদের ব্যবহৃত একটি শর্টগান ও একটি চাইনিজ রাইফেল পানিতে পড়ে যায়। আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করতে ডুবুরিদের তৎপরতা অব্যাহত রয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ