জেলার খবর

উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় সুশান্ত কুমার সাহা (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুশান্ত কুমার সাহা ওরফে জগাই উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লার সুশীল কুমার সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িক কাজের জন্য মোটরসাইকেলযোগে সলঙ্গায় যাচ্ছিলেন সুশান্ত। তিনি পূর্ব দেলুয়া এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জ-শাহজাদপুরগামী নিঝুম পরিবহন নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থলেই নিহত হন। বাসটিকে জব্দ করা হলেও রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ