জেলার খবর

সংবাদ প্রকাশের জের

চিতলমারীতে সাংবাদিকের ওপর হামলা

দেবাশীষ বিশ্বাস
দেবাশীষ বিশ্বাস

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ বিশ্বাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে উপজেলার থানা রোডের স্কুল গেটের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত দেবাশীষ বিশ্বাসকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেবাশীষ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ ও যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার চিতলমারী উপজেলা প্রতিনিধি এবং চিতলমারী উপজেলা প্রেসক্লাব ও কুরমনি সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক দেবাশীষ বিশ্বাস দেশ টিভিকে বলেন, ‘বাজার থেকে এক লাখ ৪৫ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম। পথে থানার সামনের সড়কে পৌঁছালে চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলামের ভাতিজা ফেরদাউসের নেতৃত্বে ৭-৮ জন আমার ওপর অতর্কিত হামলা করে। আমার শরীরের বিভিন্ন জায়গায় কিলঘুষি মারে। এসময় তারা আমার কাছে থাকা এক লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।’

দেবাশীষ বিশ্বাস

দেবাশীষ বিশ্বাস

দেবাশীষ আরও বলেন, ‘সম্প্রতি চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়কের মদ্যপান সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়। এই বিষয়টি নিয়ে আমিসহ বাগেরহাট ও চিতলমারীর বেশকিছু গণমাধ্যমকর্মী সংবাদ করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম তার ভাতিজাকে দিয়ে আমার ওপর হামলা করিয়েছেন। ’

এ ব্যাপারে চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি খুলনা ছিলাম। ওই সময় আমার ভাতিজা ফেরদাউস ও দেবাশীষ বিশ্বাস থানার সামনে দিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলে একজন আরেক জনকে ক্রস করে যাওয়ার সময় ধাক্কা লেগে দুজনই পড়ে যায়। পরে দেবাশীষ উঠে এসে কেন ধাক্কা দিয়েছে অভিযোগ তুলে আমার ভাতিজার সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন স্থানীয় লোকজন এসে তাদের নিবৃত্ত করে। এখানে টাকা ছিনতাই এর মতো কোনো ঘটনা ঘটেনি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ, এম কামরুজ্জামান খান বলেন, ‘এ ঘটনায় কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেবাশীষের স্বজনেরা জানিয়েছেন, আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মাথায় আঘাতের কারণে বৃহস্পতিবার গভীর রাত থেকে দেবাশীষের বমি শুরু হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিতে হবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ