জেলার খবর

মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় আসিফ নামের এক কলেছছাত্র নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১ জুলাই) দুপুরে ফতুল্লার উত্তর কাশিপুর এলাকায় মুসকান মটরসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ মুন্সিগঞ্জ সদরের কাটাখালী এলাকার মৃত তোফাজ্জল হোসেন পিন্টুর ছেলে। তিনি মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, একটি মোটরসাইকেলযোগে আসিফ তার বন্ধুকে নিয়ে ঢাকা থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিলেন। এ সময় ফতুল্লার উত্তর কাশিপুর এলাকায় অবস্থিত মুসকান মটরসের দখল করা সড়কের ফুটপাতের জায়গায় নির্মাণ করা দেওয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে আসিফ ও তার বন্ধু ফুটপাতে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক আসিফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী বলেন, এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ