জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু সেতুতে দুই পিকআপের সংঘর্ষে নিহত ১

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে দাঁড়িয়ে থাকা পিকআপকে অপর একটি পিকআপ ধাক্কা দেওয়ায় চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ওই পিকআপ চালক টাঙ্গাইলের ধনবাড়ির কেন্দুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে রাসেল আহম্মেদ।

পুলিশ জানিয়েছে, বঙ্গবন্ধু সেতুর ৪০ নম্বর পিলারের কাছে ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপ হঠাৎ বিকল হওয়ায় সেটি মেরামতের জন্য দাঁড়িয়ে থাকে। এ সময় দাড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে আরেকটি পিকআপ ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপের চালক নিহত হয়। এ সময় আহত হয় আরও দুজন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ও নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ