চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পাওয়ার টিলারের ধাক্কায় লালবানু (৫২) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২ জুলাই) সকালে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কানসাট বাঁশ পট্টিতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পেশায় একজন ভিক্ষুক ছিলেন। তিনি মোবারক পুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ওই নারী ভিক্ষা বৃত্তির উদ্দেশে ভ্যানে করে সোনামসজিদ যাচ্ছিলেন। পথে পাওয়ার টিলার ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: