জেলার খবর

মঠবাড়িয়ায় বাসচাপায় দুই গরু বেপারি নিহত

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস চাপায় হিরু সিকদার ও জাহাঙ্গীর ফকির নামের দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

শনিবার(১ জুলাই) দুপুরে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হিরু সিকদার ও জাহাঙ্গীর ফকিরের বাড়ি মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামে। তাদের বয়স ৫০ বছরের মতো। তারা দুইজনই গরুর বেপারি।

স্থানীয় লোকজন জানান, ঈদুল আজহা সামনে রেখে গরু বেপারি হিরু ও জাহাঙ্গীর শনিবার ভোরে আরও শ্রমিক নিয়ে দুটি ট্রলিতে ২৬টি গরু নিয়ে পাশের ভান্ডারিয়া পৌর বাজারে যান। সকাল সাড়ে ৯টার দিকে গরু বিক্রি করে তারা ওই ট্রলিতে মঠবাড়িয়ায় ফিরছিলেন।

তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বনফুল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ট্রলিটি দুমড়েমুচড়ে সড়কের বাইরে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে হিরু ও জাহাঙ্গীর নিহত হন। আহত হন তিনজন। স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

মঠবাড়িয়া থানার ওসি মুহাম্মদ নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক, হেলপার ও সুপারভাইজার পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ