জেলার খবর

মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ জুলাই) বিকেলে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো-উতিয়ারকোনা গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে সাবিলা আক্তার (৭) ও মো. আনোয়ার হোসেনের মেয়ে মার্জিয়া আক্তার (৯)।

পরিবারের বরাত দিয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, বাড়ির পাশের একটি সেতুর কাছে কয়েকজন শিশু খেলা করছিল। হঠাৎ পানিতে পড়ে যায় শিশু সাবিলা। তাকে তুলতে গিয়ে পানিতে নেমে চেষ্টা চালায় মার্জিয়া। একপর্যায়ে পানির স্রোতে তারা দুইজনই তলিয়ে যায়। এই ঘটনা দেখে অন্য শিশুরা বাড়িতে খবর দেয়। প্রথমে খোঁজাখুঁজি করে না পেয়ে মাছ ধরার জাল দিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ