জেলার খবর

নবাবগঞ্জে নদী থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

জান্নাতুল আক্তার
জান্নাতুল আক্তার

ঢাকার নবাবগঞ্জে জান্নাতুল আক্তার নামে পাঁচ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রামবাসী দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শনিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

জান্নাতুল নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের বাসিন্দা মাছুম দেওয়ানের মেয়ে।

নিহত জান্নাতুলের দাদা মালেক দেওয়ান বলেন, গত মঙ্গলবার জান্নাতুল তার মা-বাবার সঙ্গে মালিকান্দা গ্রামে নানা আলেপ বেপারীর বাড়িতে বেড়াতে যায়। আজকে সকাল ৯টা থেকে জান্নাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর জান্নাতুলের নানা বাড়ির পেছনে ধলেশ্বরী নদী থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় জান্নাতুলের লাশ পাওয়া যায়।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আরিফুল ইসলাম বলেন, জান্নাতুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ