জেলার খবর

নারায়ণগঞ্জে মা-ছেলেকে গলা কেটে হত্যা

 ফাইল ছবি
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার (০৩ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামের মৃত আউয়ালের স্ত্রী রাজিয়া সুলতানা (৪০) ও তার স্কুলপড়ুয়া ছেলে তালহা (০৮)। আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। তারা দুজন আউয়ালের বাড়িতেই থাকতেন।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার গণমাধ্যমকে জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ