জেলার খবর

১০ বছরের সাজা এড়াতে ১৮ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

গ্রেফতার
গ্রেফতার

বাগেরহাট শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের ১০ বছরের সাজা এড়াতে ১৮ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন শামীম মুন্সী (৩৫)। শনিবার (২জুলাই) সন্ধ্যায় শরণখোলা থানা পুলিশের একটি দল তাকে রাজৈর গ্রামের ব্রাক অফিস এলাকা থেকে আটক করে। বিশেষ ব্যবস্থায় দণ্ডপ্রাপ্ত শামীমকে বাগেরহাট আদালতে পাঠানো হয়।

শরণখোলা থানা পুলিশ দেশ টিভিকে জানান, গ্রেপ্তারকৃত শামীম মুন্সী বাগেরহাটের শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের বারেক মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে ২০০৪ সালে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন তিনি।

শরণখোলা থানার অফিসার ইন-চার্জ মো. ইকরাম হোসেন দেশ টিভিকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ঐ মামলায় আদালত তার বিরুদ্ধে ১০ বছরের সাজা ঘোষণা করে। দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ