জেলার খবর

ধর্ম দুর্নীতিকে সমর্থন করে না: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ

কোনো ধর্মই দুর্নীতিকে সমর্থন করে না। যত সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র আছে কেউই দুর্নীতিকে সমর্থন দেয় না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

রোববার (৩ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা শহরের চাঁদমারী রোডে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতিকে দমন ও নিয়ন্ত্রণ করার জন্য সবাই কাজ করে যাচ্ছে। দুর্নীতিকে দমনে রাখা দরকার ও মুক্ত রাখা দরকার। কারণ দুর্নীতি থাকলে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পেতে অনেক দেরি হবে।

দুর্নীতি মুক্তির বিষয়ে মঈনউদ্দীন আবদুল্লাহ আরও বলেন, শুধুমাত্র আইন দিয়ে দুর্নীতিকে দূর করা যাবে না। এটি ব্যক্তি ও পারিবারিক জীবনেও অনুসরণ করতে হবে।

এর আগে জেলা শহরের চাঁদমারী রোডে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় উদ্বোধন করেন তিনি। দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমান সভাপতিত্ব করেন। আলোচনা সভায় দুদকের পরিচালক মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বক্তব্য রাখেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ