জেলার খবর

ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বেপরোয়া মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় আল আমিন লিখন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (০৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার রামনাগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার দর্শনা পৌর এলাকার রামনাগর গ্রামের খন্দকার মোহাম্মদ আশরাফুলের ছেলে। সে মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আল আমিন প্রাইভেট পড়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় রামনাগর গ্রামের মোড়ে পৌঁছালে বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর গণমাধ্যমকে বলেন, মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত হয়েছেন। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ