গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুরে এ ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর (দিলালপুর) গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। রাশেদুল পেশায় কৃষি ও মৎস্য চাষে জড়িত ছিলেন।
স্থানীয় লোকজন জানান, সকালে রাশেদুল তার পুকুরে পানি সেচ দেওয়ার জন্য মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: