জেলার খবর

সিরাজগঞ্জে আড়াই কোটি টাকার হেরোইনসহ আটক ৩

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে আড়াই কোটি টাকার হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

রোববার (৩ জুলাই) দুপুরে র‌্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন (এসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- রাজশাহীর সুলতানগঞ্জ গ্রামের শামসুল হুদার ছেলে রাশিদুল হক মনি (২২), বাহ্মণ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামন রনি (২৩) ও চাঁপাইনবাবগঞ্জের হরমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র একটি আভিযানিক দল জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করা হয়।‌ এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ৪টি মোবাইল ও নগদ ১২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল্য আড়াই কোটি টাকা।

এই চক্রটি আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ