জেলার খবর

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা

ফয়সাল উদ্দিন
ফয়সাল উদ্দিন

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে ফয়সাল উদ্দিন (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উদ্দিন ওই ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে। তিনি কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল করিম মাদু বলেন, বিকেলে খুরুশকুল ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে সন্ধ্যায় সবাই ফিরছিলেন। ডেইলপাড়ায় এলাকার আজিজ সিকদার ও জহিরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ফয়সাল উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। তাকে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটির ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ