জেলার খবর

সিলেটে ট্রাকচাপায় ৩ শিক্ষার্থী নিহত

সিলেট
সিলেট

সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী।

রোববার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩ নং গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মুহরির ছেলে আজিম (১৬), খাদিমপাড়ার পিরেরবাজার পুরান বাড়ির আব্দুল আহাদের ছেলে জাছিম আহমদ (১৬) ও টিলাগড়ের সুবেদুর রহমান মুন্নার ছেলে ফাহিম (১৬)। তারা তিনজনই জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় লোকজন জানান, বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরবর্তীতে আরও দুইজন মারা যান। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ