জেলার খবর

চাঁদপুরে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত

চাঁদপুর
চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলায় দেয়াল ধসে মোহাম্মদ শাহাজান গাজী (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

রোববার (৩ জুলাই) সকালে উপজেলার বাগাদি ইউনিয়নের চাঁদপুর গ্রামের হাজী বাড়ী সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান গাজী স্থানীয় সিআইপি বেড়িবাঁধ সংলগ্ন গাজী বাড়ীর বাসিন্দা। আহত শ্রমিক হামিদ গাজী, লিটন গাজী ও কামাল একই বাড়ির লোক। আহত লিটন ও কামাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং হামিদ গাজীকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজউদ্দিন পাটোয়ারী বলেন, সকালে তারা ১০-১২ জন শ্রমিক মিনারের কাজ করছিল। এ সময় মসজিদের সামনের দেয়াল ধসে শ্রমিকদের গায়ে পড়ে। ঘটনাস্থলেই শাহজাহান গাজীর মৃত্যু হয়। বাকিদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, মসজিদের নির্মাণকাজ তাই এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ