জেলার খবর

ধলেশ্বরী নদীতে মালবাহী ট্রলারডুবি

 ফাইল ছবি
ফাইল ছবি

মুন্সীগঞ্জের মিরকাদিম লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মালবাহী একটি ট্রলার ডুবে গেছে।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রলারের চালক ও তার সহকারী নদীর তীরে যেতে সক্ষম হয়েছেন।

জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মিরকাদিম এলাকা থেকে একটি মালবোঝাই ট্রলার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় ট্রলারটি মিরকাদিম ঘাট থেকে কিছুদূর এগিয়ে গেলে ঢাকাগামী জামাল হোসেন-৯ নামে যাত্রীবাহী একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ১০ থেকে ১২ জন আরোহীসহ ট্রলারটি সঙ্গে সঙ্গে ধলেশ্বরী নদীতে ডুবে যায়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তা মো. লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনার সময় অনেক বৃষ্টি হচ্ছিল। তবে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে তারা ঘটনা স্থানে যান।

তিনি জানান,সবাই সাঁতরে তীরে উঠেছে। এরপরও কেউ নিখোঁজ আছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ