জেলার খবর

মেঘনা ইকোনমিক জোনের আগুন নিয়ন্ত্রণে

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কার্টুন তৈরির কারখানা সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে কারখানাটিতে ডাম্পিংয়ের কাজ চলছে।

সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন গণমাধ্যমকে জানান, সকাল পৌনে ৮টার দিকে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য এখনই বলতে পারছেন না নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ