জেলার খবর

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

 ফাইল ছবি
ফাইল ছবি

নাটোরের সিংড়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনায় আরও তিন জন যাত্রী আহত হয়েছেন।

নিহত অটোরিকশা চালক আব্দুল আজিজ (৩০) সিংড়া উপজেলার বিয়াস গ্রামের আইনাল হকের ছেলে। অপর নিহত অটোরিকশার যাত্রী আব্দুল কুদ্দুস (৪২) একই উপজেলার পাকুরিয়া গ্রামের জফিল উদ্দিন কবিরাজের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানায়, অটোরিকশা চালক আব্দুল আজিজ সিংড়া উপজেলার বিয়াস বাজার থেকে চারজন যাত্রী নিয়ে সিংড়া শহরে যাওয়ার পথে মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত যাত্রী আব্দুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে উপজেলা হাসপাতাল ও অপর দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী দুইজন নিহতের তথ্য জানিয়ে বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ