জেলার খবর

ভোলায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মরদেহ
মরদেহ
ভোলার বোরহানউদ্দিনে ছাদ থেকে পড়ে মো. সলেমান (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার টবগী ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সলেমান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে। স্থানীয় লোকজন জানান, সকাল থেকে সলেমানসহ আরও চার শ্রমিক ফকিরহাট বাজারের একটি দোকানের দ্বিতীয় তলার ছাদে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। এ সময় পা পিছলে সলেমান ছাদ থেকে নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আল মামুন বলেন, শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ