জেলার খবর

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেলো দুই জেলের

বজ্রপাত
বজ্রপাত

সুনামগঞ্জের ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন একজন।

সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর হাওরের মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজাপুর এলাকার মহাব্বত আলীর ছেলে মানিক মিয়া (৩২) ও জানিয়ারচর গ্রামের দিকচান মিয়ার ছেলে নিয়া শাহ (২৮)। আহত ব্যক্তির নাম জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার জানিয়ারচর হাওরে মাছ ধরতে যান ৬ জেলে এসময় মোঘরাইন বেরিবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই দুই জেলে মানিক মিয়া ও নিয়া শাহের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। আহত একজনকে সুনামগঞ্জকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে আর একজন আহত আছেন। মারা যাওয়া দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ